News Flash

  • Home
  • বিদেশ
  • Golden victory torch reached : রাজ্যে এসে পৌঁছল স্বর্নিম বিজয় মশাল
Image

Golden victory torch reached : রাজ্যে এসে পৌঁছল স্বর্নিম বিজয় মশাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ দীর্ঘ পথ পরিক্রমা করে ত্রিপুরায় এসে পৌঁছালো স্বর্নিম বিজয় মশাল৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয়কে স্মরণ করার উদ্দেশ্যে ২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে এক বছর ব্যাপী নানান কর্মসূচি শুরু হয়েছে৷ তারই প্রতীক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে স্বর্নিম বিজয় মশাল জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন৷ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল শাশ্বত মশাল থেকে চারটি বিজয় মশাল জালানো হয়৷ সেগুলি ১৯৭১-এর যুদ্ধে পরম বীর চক্র, মহাবীর চক্র বিজেতাদের জন্মভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে৷


মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈনিকরা আগরতলা শহরকে আক্রমণের লক্ষ্য বানিয়েছিল৷ কিন্তু মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত ল্যান্স নায়েক এলবার্ট এক্কার সাহসী পদক্ষেপে আগরতলা শহর রক্ষা পেয়েছিল৷ আগরতলার মানুষ তখন ভারতীয় সৈনিকদের শত্রু সম্পর্কে বিভিন্ন তথ্য ও অন্যান্য সহায়তা প্রদান করেছিলেন৷ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকেও প্রয়োজনীয় সহায়তা দিয়েছিলেন৷ সেই মোতাবেক স্বর্নিম বিজয় মশাল দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে শুক্রবার ত্রিপুরায় এসে পৌঁছায়৷ রাজধানীর ডন বসকো সুকল সংলগ্ণ স্থান থেকে জিমন্যাস্ট দীপা কর্মকার এই স্বর্নিম বিজয় মশালকে শালবাগান মিলিটারি স্টেশনে নিয়ে যান৷ ৫৭ মাউন্টেইন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার নিলেশ চৌধুরী আগরতলার শালবাগানের মিলিটারি স্টেশনে পূর্ণ সামরিক মর্যাদায় স্বর্নিম বিজয় মশালটিকে স্বাগত জানান৷


শনিবার রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য এলবার্ট এক্কা যুদ্ধ স্মারক উদ্যানে যুদ্ধের হিরোদের সম্মানে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ বিকালে শহরের বিভিন্ন রাস্তায় পরিক্রমার মধ্য দিয়ে স্বর্নিম বিজয় মশালটিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিয়ে যাওয়া হবে৷ সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা৷
স্বর্নিম বিজয় মশাল ত্রিপুরায় আসা রাজ্যের জন্য গর্বের বিষয়৷ আর এই স্বর্নিম বিজয় মশালকে স্বাগত সমারোহ অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি ব্যক্ত করেন জিমন্যাস্ট দীপা কর্মকার৷ ৫৭ মাউন্টেইন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার নিলেশ চৌধুরী জানান, ত্রিপুরাবাসি ও ভারতীয় সেনার মধ্যে একটা মিল রয়েছে৷ ১৯৭১ সালের যুদ্ধে তা দেখা গেছে৷ সেই মিল এখনো রয়েছে৷ স্বর্নিম বিজয় মশাল ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছেছে এইটা রাজ্যের জন্য গর্বের বিষয়৷ শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই স্বর্নিম বিজয় মশাল রাজ্যবাসীর উদ্দেশ্যে সমর্পণ করবেন বলেও জানান তিনি৷

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top