News Flash

  • Home
  • Uncategorized
  • Harassed patients seeking services : বিশালগড় হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে হয়রানির শিকার রোগীরা
Image

Harassed patients seeking services : বিশালগড় হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে হয়রানির শিকার রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসক নার্স ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে৷ সবকিছু জেনেশুনেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ৷ শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে দূর্ঘটনা গ্রস্ত রোগীকে চিকিৎসা করাতে নিয়ে আসে রোগীর পরিবার পরিজনরা৷


কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতালে ওপিডি ওয়ার্ডের ড্রেসিংরুম অপরিষ্কার থাকার কারণে ড্রেসিং করাতে পারছে না স্বাস্থ্য কর্মীরা৷ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মী নিযুক্ত রয়েছেন ১৪ জন৷ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মী থাকা সত্যও ওপিডি ইমারজেন্সি ড্রেসিং রুমে পানের পিক সহ অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে ড্রেসিংরুম৷ এ ব্যাপারে বিশালগড় মহকুমা হাসপাতালে দায়িত্বে থাকা এস ডি এম ও জ্যোতির্ময় দাসের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না৷


বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে বলে জানান বেশ কিছু রোগী ও তাদের পরিবারের লোকজন৷ বিশালগড় হাসপাতাল থেকে রোগীর আত্মীয় পরিজনদেরকে বলা হয় স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে থাকা ছঙ্গঞ্চঞ্জ জ্যোতির্ময় দাসের সঙ্গে কথা বললে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান৷ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মীদের দায়িত্বে থাকা সিস্টার ইনচার্জসহ অন্যান্যরা একই কৌশল নেন৷ এখন দেখার বিষয় খবর প্রকাশ হবার পর স্বাস্থ্য দপ্তর কোন পদক্ষেপ গ্রহন করে কি না৷ রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভের মুখে মুখ খুললেন স্বাস্থ্যপরিসেবা দায়িত্বে থাকা এসডিএমওর বিরুদ্ধে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top