News Flash

  • Home
  • Uncategorized
  • ‘‌ভয় থেকে পেট্রল–ডিজেলের দাম কমিয়েছে’‌, কেন্দ্রকে কটাক্ষ প্রিয়াঙ্কার
Image

‘‌ভয় থেকে পেট্রল–ডিজেলের দাম কমিয়েছে’‌, কেন্দ্রকে কটাক্ষ প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স) : ভোটের মুখে কেন্দ্র ও ভোটমুখী রাজ্যগুলি পেট্রোপণ্যের দাম অনেকটা কমিয়ে দেওয়ায় বিরোধীরা কিছুটা কোণঠাসা হলেও দমছেন না কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বক্তব্য, বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ভয় থেকে নেওয়া। হৃদয় থেকে নেওয়া নয়।
বুধবার রাতেই পেট্রল–ডিজেলের দাম সামান্য কমিয়েছে কেন্দ্র। পেট্রল–ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই সুর চড়াচ্ছিল কংগ্রেস। এদিন প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বলেন, ‘‌এই সিদ্ধান্ত মন থেকে নেওয়া নয়। ভয় থেকে নেওয়া। এই লুটের সরকারকে আগামী নির্বাচনে জবাব দিন।’‌ আরেক কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‌শুধু ২০২১ সালেই কেন্দ্র পেট্রলে দাম বাড়িয়েছে ২৮ টাকা এবং ডিজেলে দাম বাড়িয়েছে ২৬ টাকা। ১৪টা বিধানসভা এবং ২টি লোকসভা হারার পর ৫ টাকা আর ১০ টাকা কমিয়ে এ কেমন দিওয়ালি? তবে কংগ্রেস একা নয়, বিজেপিকে আক্রমণ শানিয়েছে অন্য বিরোধীরাও। তৃণমূল নেতা যশবন্ত সিনহা টুইটে বলছেন, ‘‌দয়াবান মোদীজি, পেট্রল–ডিজেলের মাধ্যমে নাগরিকদের কোটি কোটি টাকা লুট করার পর মাত্র কয়েক টাকা স্বস্তি দিচ্ছেন আপনি!’‌ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব আবার পেট্রল–ডিজেলের দাম কমানোকে নাটক বলে কটাক্ষ করেছেন। তাঁর সাফ কথা, ‘‌কেন্দ্রের উচিত ছিল ৫০ টাকা দাম কমানো। ওরাই দাম বাড়িয়ে এতদূর এনেছে। কদিন বাদে আবার বাড়িয়ে দেবে।’

Releated Posts

মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার

আগরতলা, ১১ এপ্রিল: টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ দিনে মান্দাইয়ে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। ১৬ নম্বর মান্দাইনগর–পুলিনপুর কেন্দ্রের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top