News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল বৃহস্পতিবার থেকে দাম কমছে পেট্রোল ও ডিজেলের
Image

আগামীকাল বৃহস্পতিবার থেকে দাম কমছে পেট্রোল ও ডিজেলের

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স) : লাগাতার মূল্য বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। দীপাবলির ঠিক আগে ‘উপহার’ হিসেবে লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। লিটার প্রতি পেট্রোলে পাঁচ টাকা আবগারি শুল্ক কমানো হল। আর ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ১০ টাকা ছাড় ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম ও নিয়ম কার্যকর হতে চলেছে।


অক্টোবরে মাসভর বেড়েছে পেট্রলের দাম। চলতি বছরে প্রায় ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে পেট্রলের দাম। পাল্লা দিয়েছে ডিজেলের দামও। লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জ্বলছিল জনতা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলছিল দেশজুড়ে। সরব হয়েছিল বিরোধী দলগুলি। তবু দাম কমার পথে হাঁটেনি কেন্দ্র সরকার।


এদিকে সেই ক্ষোভের আঁচ এসে পড়ে ব্যালট বক্সেও। ১৩ রাজ্যের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খায় বিজেপি। হরিয়ানায় হাতছাড়া হয় বিধানসভা আসন। এদিকে দাদরা নগর হাভেলি এবং হিমাচলের লোকসভার আসনও হাতছাড়া হয় বিজেপির। এর পরই রাতারাতি উৎপাদন শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।


অর্থমন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এমন পদক্ষেপ করা হল। পেট্রল-ডিজেলের শুল্ক মকুব করলে একদিকে মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তেমনই চাহিদাও বাড়বে। যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে সাহায্য করবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top