News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতে ১০৭-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ১০.৬৮-লক্ষাধিক নমুনা টেস্ট
Image

ভারতে ১০৭-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ১০.৬৮-লক্ষাধিক নমুনা টেস্ট

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): ভারতে ১০৭.২৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪১ লক্ষ ১৬ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,০৭,২৯,৬৬,৩১৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৪১ লক্ষ ১৬ হাজার ২৩০ জনকে।

ভারতে ৬১.১২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২ নভেম্বর সারা দিনে ভারতে ১০,৬৮,৫১৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬১,১২,৭৮,৮৫৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১০,৬৮,৫১৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top