News Flash

  • Home
  • Uncategorized
  • অজিতের হাজার কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, রয়েছে নরিম্যান পয়েন্টের নির্মল টাওয়ারও
Image

অজিতের হাজার কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, রয়েছে নরিম্যান পয়েন্টের নির্মল টাওয়ারও

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। মঙ্গলবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বেনামি সম্পত্তি আইনে অজিতের পাঁচটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে একটি কো-অপারেটিভ চিনির কারখানা ছাড়াও রয়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে নির্মল টাওয়ার, গোয়ার একটি রিসর্ট, দিল্লির একটি অফিস এবং বাড়ি।
এগুলি ছাড়াও ২৭টি জমিও বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্তারা। যার আনুমানিক মূল্য কমপক্ষে ৫০০ কোটি টাকা। সূত্রের খবর, এই সম্পত্তির সবক’টিরই মালিক অজিত অথবা তাঁর পরিবারের কোনও না কোনও সদস্য। গত মাসেই পওয়ারের বোনদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এর আগে জুলাই মাসে ২৫ হাজার কোটি টাকার একটি দুর্নীতিতে অজিতের নাম জড়িত থাকার কথা জানিয়েছিল আয়কর বিভাগ। মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় অজিতের নাম প্রকাশ্যে আসে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top