News Flash

  • Home
  • Uncategorized
  • Chakma Organization submitted a memorandum : বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সহকারি হাইকমিশনে স্মারকলিপি দিল চাকমা অর্গানাইজেশন
Image

Chakma Organization submitted a memorandum : বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সহকারি হাইকমিশনে স্মারকলিপি দিল চাকমা অর্গানাইজেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷প্রতিবেশী দেশের বাংলাদেশ দূর্গা পূজার সময় ও তৎপরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের পুজো মণ্ডপ ও বাড়িঘরে হামলা সহ হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেচাকমা অ্যাসোসিয়েশন৷ চাকমা জনজাতি সংগঠনের আটটি সংগঠন যৌথভাবে সোমবার বাংলাদেশের ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷


বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রদান করা ডেপুটেশন ও স্মারক লিপিতে বাংলাদেশে ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপের জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তারা দাবি জানিয়েছেন৷
বাংলাদেশের হিংসাত্মক কার্যকলাপের পুঁজি করে আমাদের রাজ্যে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত না হয় সেজন্য সংগঠনগুলির তরফ থেকে রাজ্যের শান্তিকামী সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ এদিকে ডেপুটেশন প্রদানকারী সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বাংলাদেশের সরকারি হাই কমিশনার অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কালে রিসিভ কপি দিতে বলা হলে সহকারি সহকারী হাইকমিশনার অফিস থেকে রিসিভ কপি দিতে অস্বীকার করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপ তারা অসন্তোষ ব্যক্ত করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top