News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৩ বছরে প্রয়াত প্রবীণ অভিনেতা ইউসুফ হুসেন, শোকস্তব্ধ বলিউড
Image

৭৩ বছরে প্রয়াত প্রবীণ অভিনেতা ইউসুফ হুসেন, শোকস্তব্ধ বলিউড

মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা ইউসুফ হুসেন। শনিবার মৃত্যু হয়েছে কোভিড-১৯ আক্রান্ত বর্ষীয়ান বলি-অভিনেতা ইউসুফ হুসেনের। বিভিন্ন বলি-ছবিতে তাঁকে দেখা গেলেও দর্শক তাঁকে মনে রেখেছেন ‘ধুম ২’, ‘বিবাহ’, ‘দিল চাহতা হ্যায়’-এর মতো সব ব্লকব্লাস্টার ছবিতে অভিনয় করার সুবাদে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে জীবনাবসান হয়েছে ইউসুফের।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন তাঁর জামাই তথা বিশিষ্ট পরিচালক হনসল মেহ্তা। আবেগঘন সেই চিঠি পড়ে চোখ ভিজেছে নেটিজেনদের। শোকজ্ঞাপন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলি-অভিনেতা মনোজ বাজপেয়ীও। খোলা চিঠিতে অকপটভাবে হনসল স্বীকার করেছেন কীভাবে তাঁর পরিচালক হওয়ার শুরুর দিনগুলোয় সর্বতভাবে সাহায্য করেছিলেন তাঁর শ্বশুর। ‘ইউসুফ সাহাব’-এর ভরসা এবং অর্থনৈতিক সাহায্য না পেলে যে তাঁর পরিচালক হওয়া হতো না সে বিষয়ে সোজাসুজি লিখতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি তিনি। মনোজ বাজপেয়ীও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ‘ইউসুফ সাহাব’-এর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। প্রয়াত অভিনেতার ছবি পোস্ট করে ‘ফ্যামিলি ম্যান’ লিখেছেন, ‘এবার একটু শান্তিতে ঘুমোন’।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top