News Flash

  • Home
  • বিনোদন
  • প্রস্তুত দিল্লি এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনাল, অক্টোবরেই উড়বে উড়ান
Image

প্রস্তুত দিল্লি এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনাল, অক্টোবরেই উড়বে উড়ান

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স) : করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ৩১ অক্টোবর ফের চালু হচ্ছে দিল্লি এয়ারপোর্টের ১ নম্বর টার্মিনাল। শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা করে জানিয়েছে ১ নম্বর টার্মিনালের কার্যক্রম শুরু হবে চলতি মাসের শেষ দিন থেকে। সেই সঙ্গে এয়ারপোর্ট অথারিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা নিয়মনীতি মেনে জোর দেওয়া হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার উপর। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিআইএএল) যাত্রীদের নিরাপত্তা এবং প্রবেশদ্বারে পয়েন্টগুলোতে ই-বোর্ডিং স্ক্যানার ব্যবহার করতে উত্‍সাহিত করেছে।
টার্মিনালের কাজ শুরু হবে প্রাক-কোভিড অপারেটর ইন্ডিগো এবং স্পাইসজেটের সঙ্গে। ৩১ অক্টোবর টার্মিনাল ১ থেকে প্রথম ফ্লাইটটি ছাড়বে ইন্ডিগো সংস্থার। দিল্লি বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে ইন্ডিগোর বিমানটি ছাড়বে দুপুর ১ টা ৫ এ। ডিআইএএল জানিয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুসারে কোভিড-১৯ বিস্তার রোধে সমস্ত সুরক্ষা ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে চালু হয়েছে টার্মিনাল ৩ ও টার্মিনাল ২।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top