News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তাপমাত্রা ও স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারে জয়, চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী
Image

তাপমাত্রা ও স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারে জয়, চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

স্টকহোম, ৪ অক্টোবর (হি.স.): ফিজিওলজি অথবা চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালের নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন আমেরিকান বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপুসিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরষ্কার পেলেন তাঁরা। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেছে। এবার নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন তাঁরা।

করোনা-মহামারির কারণে গত বছরের মতো চলতি বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতবারের মতো সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনও অতিথি উপস্থিত ছিলেন না। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নোবেল পুরষ্কার প্রদান অনুষ্ঠান সম্প্রচার করেছে নোবেল ফাউন্ডেশন। বিজয়ীদের প্রাপ্ত পদক পৌঁছে যাবে তাঁরা যে সব দেশের নাগরিক, সে সমস্ত দেশের কূটনীতিকদের কাছে।

প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি— এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের পুরষ্কার প্রদান করে সুইডেনের নোবেল ফাউন্ডেশন। সোমবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২০২১ সালের নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার পদার্থে, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতি বিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top