News Flash

  • Home
  • Uncategorized
  • Forest officials confiscated the timber : রহিমপুর সীমান্ত এলাকায় পাচারের চেষ্টা করায় কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর এর কর্মীরা
Image

Forest officials confiscated the timber : রহিমপুর সীমান্ত এলাকায় পাচারের চেষ্টা করায় কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর এর কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩১ আগস্ট।। বনদপ্তর এর কাছ থেকে আগাম কোনো অনুমতি না নিয়ে রহিমপুর সীমান্ত এলাকায় গাছ কেটে কাঠ তৈরি করে পাচারের চেষ্টা করায় ওই কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর এর কর্মীরা।


রহিমপুর থেকে ১০০ ফুট কাঠ উদ্ধার করেছে বক্সনগর বনদপ্তরের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার সময় বক্সনগর বনদপ্তর এর পেট্রোলিং ইনচার্জ চিন্ময় মালাকার এর নেতৃত্বে বন দপ্তরের কর্মীদের নিয়ে রহিমপুর সীমান্ত এলাকা সংলগ্ন ওয়াকফ বোর্ডের আওতায় কবরস্থান থেকে এই কাঠগুলি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত কাঠগুলোর বাজারজাত মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানান বক্সনগর বন দপ্তরের পেট্রোল ইনচার্জ।


রহিমপুর এলাকার জনৈক ব্যক্তি বন দপ্তরে না জানিয়ে বুক ফুলিয়ে প্রচুর পরিমাণে জাম গাছ কেটে ফেলে।এখন দেখার বিষয় বক্সনগর বনদপ্তর তার বিরুদ্ধে কোনো মামলা নেয় কিনা। একসাথে এতগুলো কাঠ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top