News Flash

  • Home
  • Uncategorized
  • শূন্যে গুলি ছুড়ে ‘স্বাধীনতা’ উদ্‌যাপন তালিবানের
Image

শূন্যে গুলি ছুড়ে ‘স্বাধীনতা’ উদ্‌যাপন তালিবানের

কাবুল, ৩১ আগস্ট (হি.স) : মুক্তির স্বাদ মিলল দুদশক পর। আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়তেই উল্লাসে মাতল তালিবান। স্বয়ংক্রিয় রাইফেল থেকে মুহুর্মূহু গুলি চালিয়ে, বাজি ফাটিয়ে যেন ‘স্বাধীনতা’র উদ্‌যাপন করল তালিব জঙ্গিরা। সোমবার গভীর রাতেই পাততাড়ি গুটিয়ে স্বদেশে রওনা হয়েছে আমেরিকার সেনা। আমেরিকার শেষ বিমান আফগান মাটি ছাড়তেই সেই মুহূর্তকে উপভোগ করতে বাজি, বোমা ফাটিয়ে, বন্দুক থেকে গুলি ছুড়ে মুক্তির উল্লাসে মাতল তালিব সদস্যরা। তার পরই তালিবান এই দিনটিকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিবস হিসেবে ঘোষণা করল। ২০০১ সালে আফগান যুদ্ধের শুরুতে সেদেশে ক্ষমতায় ছিল তালিবান। ২০ বছর বাদে দেশটা তালিবানেরই হাতে ছেড়ে এল আমেরিকা।

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ মঙ্গলবার বলেন, “আমেরিকার বাহিনী কাবুল বিমানবন্দর ছেড়েছে। আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা পেল।” কাবুল বিমানবন্দরের কাছে প্রহরারত এক তালিব যোদ্ধা আবার বলেছেন, “শেষ যে পাঁচটি বিমান ছিল আমেরিকার, সেগুলি দেশ ছেড়েছে। এত আনন্দ হচ্ছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। গত ২০ বছর ধরে তালিবান যে বলিদান দিয়েছে, তার ফল পেলাম আমরা।”

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top