News Flash

  • Home
  • বাণিজ্য
  • Tripura presents itself as a model state : দেশের মধ্যে একটি মডেল রাজ্য হিসেবে নিজেকে তুলে ধরছে ত্রিপুরা : কেন্দ্রীয় গ্রামীন বিকাশ মন্ত্রী
Image

Tripura presents itself as a model state : দেশের মধ্যে একটি মডেল রাজ্য হিসেবে নিজেকে তুলে ধরছে ত্রিপুরা : কেন্দ্রীয় গ্রামীন বিকাশ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। দেশের মধ্যে একটি মডেল রাজ্য হিসেবে নিজেকে তুলে ধরছে ত্রিপুরা৷ দেশের বা রাজ্যের উন্নয়নের অন্যতম শর্ত মহিলা স্বরোজগার ও ক্ষমতায়ণ৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের স্বসহায়ক দলের সদস্যাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ ও প’ায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিং৷ তিনি বলেন, মহিলাদের রোজগার তৈরির মাধ্যমেই সার্বিক বিকাশ সম্ভব৷ তাই স্বসহায়ক দল গঠন সহ বিভিন্নভাবে মহিলাদের রোজগার তৈরির লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার৷ এরফলে সমগ্র দেশে যেমন বেড়েছে স্বসহায়ক দলের সংখ্যা তেমনি ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের রোজগার তৈরির লক্ষ্যে কাজ চলছে৷ এই কর্ময’ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত নির্মাণের স্বপ বাস্তবায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

তিনি বলেন, মহিলাদের রোজগার তৈরির মাধ্যমে আত্মনির্ভর ভারত নির্মাণ করা সম্ভব৷ কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ ও প’ায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিং আশা প্রকাশ করেন স্বসহায়ক দলের মাধ্যমে অধিক সংখ্যায় মহিলাদের যুক্ত করে তাদের রোজগার তৈরির লক্ষ্যে যেভাবে রাজ্য সরকার কাজ করছে তাতে অচিরেই বিশেষ করে গ্রামীণ এলাকার প্রায় প্রতি পরিবারকে এই স্বসহায়ক দলের সাথে যুক্ত করা সম্ভব হবে৷ শুধু তাই নয় মোট জিডিপি’র অর্ধেক ভাগিদার যেন মহিলারা হতে পারে সেই প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে উত্তর পূর্বা’লের সার্বিক বিকাশের মাধ্যমে উন্নয়নের একটি গেইটওয়ে হিসেবে তুলে ধরতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার৷ এর সুুফল হিসেবে উন্নয়নের নিরিখে উত্তর পূর্বা’ল এগিয়ে চলেছে৷ তিনি আরও বলেন, এমন গ্রামপ’ায়েত নির্মাণের লক্ষ্যে কাজ করতে হবে যেখানে সুুশিক্ষা, পোষন, রোজগারের সুুনিশ্চয়তা, মহিলা ক্ষমতায়ণ, আবাস, সুুলভ শৌচাগার, মহিলাদের জন্য রান্নার গ্যাস সংযোগ, বিদ্যতায়ণ ও উন্নত সড়ক ব্যবস্থা সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা থাকবে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আত্ম নির্ভরতার মূল শর্ত হল স্বনির্ভর মানসিকতা৷ রাজ্যের অর্থনীতির বিকাশে অর্ধেক ভাগীদার হিসাবে মহিলাদের তুলে ধরতে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে৷ মহিলা স্বশক্তিকরণের লক্ষ্যে স্বসহায়ক দল গঠন করে রাজ্যের বড় মাত্রায় মহিলাদের রোজগার তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার৷ বর্তমান সরকারের সময়ে একদিকে যেমন স্বসহায়ক দলের সংখ্যা বেড়েছে তেমনি বেড়েছে এই ক্ষেত্রে লগির পরিমাণও৷ আর্থিক ও অন্যান্য সহায়তার মাধ্যমে স্বসহায়ক দল গঠন সহ বিভিন্নভাবে মহিলা স্বয়ম্ভরতার পথকে সুুগম করার লক্ষ্যে কাজ চলছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, অনুষ্ঠান ম’ থেকে একযোগে বিভিন্ন স্বসহায়ক দলের মধ্যে ৩৫ কোটি টাকা ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়া এক উল্লেখযোগ্য পদক্ষেপ৷

সহজ শর্তে ঋণের মাধ্যমে নিজেদের সম্ভাবনাময় দিককে কাজে লাগিয়ে স্বসহায়ক দলের মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদন সহ নানাভাবে রোজগারের পথ খঁজে পেয়েছেন রাজ্যের মহিলারা৷ বর্তমানে রাজ্যে স্বনির্ভরতার মানসিকতা তৈরি হয়েছে৷ এরফলে ব্যবসায়িক ক্ষেত্রেও মহিলাদের অংশগ্রহণ বাড়ছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, মাত’ত্বকালীন অবস্থায় সন্তান প্রসব থেকে শুরু করে অন্তিম যাত্রা পর্যন্ত নানা প্রকল্পের মাধ্যমে সরকার বিভিন্ন সুুবিধা পৌঁছে দিচ্ছে৷ সমস্ত ক্ষেত্রেই উন্নয়নের নিরিখে সফলতা এসেছে রাজ্যে৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকগণ৷ স্বচ্ছতার লক্ষ্যে চালু করা হয়েছে অনলাইন পরিষেবা৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগ্রহী ঘর প্রাপকরা পরবর্তী সময়ে ঘরের পরিসর বাড়ানোর লক্ষ্যে সহজ শর্তে ৯ শতাংশ সুুদের হারে ঋণের সুুযোগ তৈরি হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের বড় মাত্রায় রোজগার তৈরির মাধ্যমে রাজ্যের অর্থনৈতির অর্ধেক ভিত যেন মহিলারা তৈরি করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, স্বসহায়ক দল একটি আন্দোলনের নাম৷ যে আন্দোলন মহিলাদের স্বরোজগারী করার মাধ্যমে আত্মনির্ভরতার পথকে সুুগম করছে৷ স্বসহায়ক দলের উৎপাদিত পণ্য নায্যমূল্যের দোকানের মাধ্যমে বিক্রয়ের পরিকল্পনা রয়েছে সরকারের৷ সরকার এবং সমাজ একসাথে চললেই রাজ্যের অগ্রগতি ত্বরান্বিত হবে৷ গ্রাম স্বরাজের ভাবনায় সুুশাসন, স্বনির্ভরতা, জনকল্যাণমূলক নানান সুুফল প্রত্যেকের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার৷ বড় মাত্রায় স্বসহায়ক দল গঠনের মাধ্যমে আর্থিক সহায়তার সুুযোগ তৈরি করে মহিলা আত্মনির্ভরতার লক্ষ্যে কাজ করছে সরকার৷ রাজ্যে স্বসহায়ক দলের ঋণ খেলাপির সংখ্যা খুবই কম৷ এর থেকেই প্রমাণিত হয় রাজ্যের স্ব-সহায়ক দলগুলি লাভজনক অবস্থায় বা ভালভাবে চলছে৷ স্বসহায়ক দলগুলি স্বাবলম্বী হলেই আত্মনির্ভর ত্রিপুরা নির্মাণের স্বপ বাস্তবায়ণের লক্ষ্যে গতি আসবে৷ রাজ্যের অগ্রগতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের৷ স্বসহায়ক দলের পণ্য উৎপাদনে সহায়তা সহ বাজারজাতকরণ পর্যন্ত বিষয়টিকে সুুনিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে সরকার৷ তিনি আরও বলেন, সরকার শুধুমাত্র সুুযোগ তৈরি করে দিতে পারে৷ সেই সুুযোগকে যথোপযুক্ত কাজে লাগিয়ে কিভাবে এর মাধ্যমে রোজগার তৈরি করা যায় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান রাখেন উপমুখ্যমন্ত্রী৷


এদিনের অনুষ্ঠানে স্বসহায়ক দলগুলির প্রোডাক্ট বুকলেটের আবরণ উন্মোচন করেন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ ও প’ায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিং, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ৷ এরপর বিভিন্ন স্বসহায়ক দলের হাতে ব্যাঙ্কের ঋণের ম’রীপত্র ও চেক তুলে দেওয়া হয়৷ এদিনের অনুষ্ঠানে স্বসহায়ক দল সহ বিভিন্ন ভাবে রোজগারের পথ খঁজে পেয়েছেন এমন বেশ কয়েকজন স্বরোজগারী মহিলা তাদের সাফল্যের খতিয়ান তুলে ধরেন৷

Releated Posts

আরবিআই এমপিসি বৈঠকে সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম, মত অর্থনীতিবিদদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আগামী সপ্তাহে আরবিআই-এর মনিটারি পলিসি কমিটি বৈঠকে রেপো রেট বা নীতিগত অবস্থানে বড় কোনও…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এলপিজি অনিয়মে কড়া পদক্ষেপ, ১০ ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করল এইচপিসিএল

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): এলপিজি বিতরণে অনিয়মের অভিযোগে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল। সংস্থাটি জানিয়েছে, অনিয়মে জড়িত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ও দুর্বল ডলারের প্রভাবে সোনা-রুপোর দামে ঊর্ধ্বগতি নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): মধ্যপ্রাচ্যে সংঘাত এবং ডলারের…

ByByadmin Mar 6, 2026

ভারতীয় রিফাইনারিগুলিকে রুশ তেল কেনায় ৩০ দিনের ছাড়, তেলের দামে পতন

নয়াদিল্লি, ৬ মার্চ (আইএএনএস): যুক্তরাষ্ট্র ভারতীয় তেল শোধনাগারগুলিকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ৩০ দিনের…

ByByadmin Mar 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top