News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিভিন্ন স্থানে ধস, অবরুদ্ধ দেহরাদূন-মুসৌরি-সহ তিনটি গুরুত্বপূর্ণ সড়ক
Image

বিভিন্ন স্থানে ধস, অবরুদ্ধ দেহরাদূন-মুসৌরি-সহ তিনটি গুরুত্বপূর্ণ সড়ক

দেহরাদূন, ২৭ আগস্ট (হি.স.): বিগত ৩-৪ দিন ধরে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে দেহরাদূন-সহ উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির জেরে বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে শুক্রবার অবরুদ্ধ হয়ে পড়ল ঋষিকেশ-দেবপ্রয়াগ, ঋষিকেশ-তেহরি ও দেহরাদূন-মুসৌরি সড়ক। উত্তরাখণ্ড পুলিশের পক্ষ থেকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ এড়িয়ে যেতে অনুরোধ করা হয়েছে।

উত্তরাখণ্ডের তেহরি-গাড়োয়াল জেলায় ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে পড়েছে তপোবন থেকে মালেথা পর্যন্ত ৫৮ নম্বর জাতীয় সড়ক। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। বৃষ্টির জন্য পাহাড় থেকে গড়িয়ে রাস্তায় এসে পড়ছে পাথর। ঋষিকেশ-দেবপ্রয়াগ, ঋষিকেশ-তেহরি ও দেহরাদূন-মুসৌরি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের জেরে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচমকা যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top