News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • Deputy Chief Minister inaugurated the solar pump : বর্করবাড়ি এডিসি ভিলেজে সোলার পাম্পের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী
Image

Deputy Chief Minister inaugurated the solar pump : বর্করবাড়ি এডিসি ভিলেজে সোলার পাম্পের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট : রাজ্যের কৃষির বিকাশকে অগ্রাধিকার দিয়েছে সরকার৷ এই লক্ষ্যে সেচ সেবিত এলাকা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ আজ চড়িলাম ব্লকের বর্করবাড়ি এডিসি ভিলেজে পিএম-কুসুুম প্রকল্পে সোলার পাম্পের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ এ উপলক্ষ্যে বর্করবাড়ি এডিসি ভিলেজে আজ ভিডিও কনফারেন্সে ভারত সরকারের নতুন ও পুনঃনবীকরণ শক্তি মন্ত্রকের কৃষকদের সচেতন করে তুলতে এক মতবিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যেখানে কৃষি জমিতে সেচ ব্যবস্থার সম্পসারণে বিদ্যৎ ব্যবহার সম্ভব নয় সেখানকার কৃষকগণ এই প্রকল্পে খুবই উপকত হবেন৷ শুধু তাই নয় প্রাকতিক বিপর্যয়ের ফলে বিদ্যৎতের সমস্যা হলেও এই প্রকল্পটি সহায়ক ভূমিকা নিতে সক্ষম হবে৷ তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে জনজাতি এলাকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন যেমন সম্ভব হবে তেমনি কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে৷ রাজ্যে ইতিমধ্যেই রইস্যাবাড়ি, গঙ্গানগর, গণ্ডাছড়া, দশদার মত প্রত্যন্ত এলাকায় সোলার পাম্প প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়ণে রাজ্য সরকার ৪৮ শতাংশ আর্থিক সহায়তা করছে৷

তিনি এই প্রকল্পের সার্বিক সফলতার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন৷ তিনি বলেন, আমাদের লক্ষ্যই হল সবকা সাথ সবকা বিকাশ৷ সমতল এবং দূরবর্তী উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, নাবার্ডের জেনারেল ম্যানেজার এম আর ভূপাল৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পুনঃনবীকরণ শক্তি উন্নয়ন এজেন্সির ডিজিএম মহানন্দ দেববর্মা৷

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top