News Flash

  • Home
  • Uncategorized
  • Motor worker murder : মোটর শ্রমিকের মৃতদেহ উদ্ধার খুনের অভিযোগ
Image

Motor worker murder : মোটর শ্রমিকের মৃতদেহ উদ্ধার খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ সাতসকালে ধলাই জেলায় আমবাসা মহকুমার অধীন চান্দ্রাইছড়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পেশায় মোটর শ্রমিক বাবুল দাসকে খুনের অভিযোগ উঠেছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠিয়েছে৷ অস্বাভাবিক মৃত্যু না হত্যা, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয় বলে দাবি পুলিশের৷


মৃতের বোনের অভিযোগ, তাঁর ভাইয়ের দেহে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ অথচ, বিদ্যুতপৃষ্টে তাঁর মৃত্যুর নাটক সাজানো হয়েছে৷ তাঁর দাবি, বাবুলের দেহে বিদ্যুতপৃষ্টের আঘাত পাওয়া যায়নি৷ তাই নিশ্চিত, তাঁকে হত্যা করা হয়েছে৷ তিনি ভাইয়ের খুনের বিচার চেয়েছেন৷ একই দাবি করেন মৃতের সহকর্মীরা৷ জনৈক মোটর শ্রমিক বলেন, আজ সকালে চান্দ্রাইছড়া এলাকায় বাবুলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা ছুটে গিয়েছি৷ তাঁর মাথায়, পিঠে, ঘাড়ে প্রচুর আঘাতের চিহ্ণ রয়েছে৷ শুধু তাই নয়, তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে৷ তিনি বলেন, হাই ভোল্টেজ বিদ্যুতের তারে লেগে তাঁর মৃত্যু সম্ভব নয়৷ কারণ, বিদ্যুত পৃষ্টের চিহ্ণ তাঁর দেহে ছিল না৷


আমবাসা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে, অস্বাভাবিক মৃত্যু না খুন তা এখনই বলা সম্ভব নয়৷ পুলিশের দাবি, তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top