News Flash

  • Home
  • খেলা
  • 30,946 people were infected with corona : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩০,৯৪৮ জন, মৃত্যু ৪০৩ জনের
Image

30,946 people were infected with corona : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩০,৯৪৮ জন, মৃত্যু ৪০৩ জনের

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : ক্রমশ নামছে দেশের করোনা গ্রাফ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ৯৪৮ জন। যা কিনা আগের দিনের তুলনায় ১০ শতাংশ কম। গত ২৪ ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৪০৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৮৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন। বর্তমানে চিকিত্‍সা চলছে ৩ লাখ ৫৩ হাজার ৩৯৮ জনের। করোনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৫৮ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩৭৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে ৫২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৬৬ জনের, আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার মানুষ। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬৪২ জনের। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখের বেশি মানুষ।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top