News Flash

  • Home
  • Uncategorized
  • সেনার সহ্যশক্তি পরীক্ষার দৌড়ে গরমে মৃত্যু জওয়ানের, হাসপাতালে ভর্তি অনেকে
Image

সেনার সহ্যশক্তি পরীক্ষার দৌড়ে গরমে মৃত্যু জওয়ানের, হাসপাতালে ভর্তি অনেকে

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : ভারতীয় সেনাবাহিনীর সহনশীলতার পরীক্ষায় তীব্র গরম, ক্লান্তির জেরে অসুস্থ ৩০ জনের বেশি জওয়ান। শনিবার পঠানকোটের কাছে মামনুন সামরিক ঘাঁটিতে সহ্যশক্তি যাচাই করার দৌড়ে অংশ নিয়েছিলেন একাধিক সেনা জওয়ান। গরমের মধ্যে দৌড়তে দৌড়তে হিট স্ট্রোক হয় তাঁদের। দৌড়তে না পেরে পড়ে যান অনেকে। একজনের মৃত্যু হয়। চারজনের অবস্থা সঙ্কটজনক বলে খবর।

ভারতীয় সেনা সূত্রে খবর, এদিন সকালে ৯ কোর রেকি ট্রুপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আবহাওয়া ছিল বেশ গরম, আদ্রতাও ছিল। তার মধ্যেই সহ্যশক্তি পরীক্ষার দৌড়ে নামেন জওয়ানরা। ৩৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে আসা হয় পঠানকোট সামরিক হাসপাতালে। জানা গিয়েছে, সহনশীলতা যাচাইয়ের প্রতিযোগিতা গত ৭২ ঘন্টা ধরেই চলছিল। এদিন সকালে অস্ত্রশস্ত্র ও মালপত্রের বোঝা কাঁধে নিয়ে ১০ কিমি দৌড় শুরু হয় সকাল ৯টায়। খুব গরম, আদ্র আবহাওয়া ছিল। এ ব্যাপারে জনৈক পদস্থ সেনা অফিসার জানিয়েছেন, পঠানকোটের কাছে সংগঠিত, তত্ত্বাবধানে, নজরদারির মধ্যে প্রশিক্ষণপর্ব চলছিল। প্রতিকূল আবহাওয়াজনিত কারণে একজন মারা গিয়েছেন। কয়েকজনকে পঠানকোটের কাছে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিত্সা করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top