News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে অশালীন মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ চাইল কংগ্রেস
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে অশালীন মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ চাইল কংগ্রেস

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ষাঁড়ের সঙ্গে তুলনা করেছিলেন রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে। ওই অশালীন মন্তব্যের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর অপসারণ চাইল কংগ্রেস।

সম্প্রতি মহারাষ্ট্রের জালনা জেলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত্‍ কারাড ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু করেন। সেখানে ভাষণ দিতে গিয়ে রাহুল সম্পর্কে কটূক্তি করেন দানভে। মন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধী কারও কোনও কাজে লাগেন না। তিনি ষাঁড়ের মতো যত্রতত্র ঘুরে বেড়ান। আমি ২০ বছর ধরে লোকসভার সদস্য। তাঁর কার্যকলাপ আমি কাছ থেকে দেখেছি।’ পরে তিনি বলেন, কোনও ষাঁড় চাষের ক্ষেতে ঢুকে ফসল খেলে চাষি তাকে ক্ষমা করে দেয়।


মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে বলেন, ‘দানভে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। রাহুল সম্পর্কে কটূক্তি করার জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর অপসারণ দাবি করছি।’ পরে তিনি বলেন, যে ব্যক্তি শালীনতা বজায় রেখে কথা বলতে পারেন না, তাঁকে কীভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল জানি না।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top