News Flash

  • Home
  • Uncategorized
  • Attamped to suicide : বিষপান করে আত্মহত্যার চেষ্টা এক উপজাতি নাবালিকার
Image

Attamped to suicide : বিষপান করে আত্মহত্যার চেষ্টা এক উপজাতি নাবালিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। সোমবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে এক উপজাতি নাবালিকার। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা অন্তর্ভুক্ত মুঙ্গিয়া কামী ব্লকের অধীন বাদ্রাই পাড়া এলাকায় । নাবালক ও নাবালিকাদের মধ্যেও ইদানিংকালে আত্মহত্যার চেষ্টার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিষয়টি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন অভিজ্ঞ মহল। পারিবারিক অভাব-অনটন সহ নানা কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, সোমবার সকালে আচমকা পরিবারের সদস্যদের নজরে আসে নাবালিকা মেয়েটি মাটিতে গড়াগড়ি করছে এবং তার মুখদিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা নাবালিকা মেয়েটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেয়েটির শারিরীক অবস্থার অবনতি ঘটতে দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য। জিবি হাসপাতালে প্রেরন করেন । বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় একটি সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে নাবালিকাটি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top