News Flash

  • Home
  • Uncategorized
  • ভয় পেয়ে ত্রিপুরা ছাড়বে না তৃণমূল, বেশি বাড়াবাড়ি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তখন সামলাতে পারবেন না : সায়নী ঘোষ
Image

ভয় পেয়ে ত্রিপুরা ছাড়বে না তৃণমূল, বেশি বাড়াবাড়ি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তখন সামলাতে পারবেন না : সায়নী ঘোষ

আগরতলা, ১৬ আগস্ট (হি. স.) : ভয় পেয়ে তৃণমূল ত্রিপুরা থেকে পালাবে এই ভুল ধারণা মনে পোষে রাখা উচিত হবে না। কারণ, বেশি বাড়াবাড়ি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তখন সামলাতে পারবেন না। দীপ্ত কন্ঠে এই হুশিয়ারী দিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বিজেপির কাজকর্মে ক্ষোভ আরও বাড়ছে মানুষের মনে।

আজ ত্রিপুরায় এলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। রাজ্যে এসেই সুর চড়ালেন তিনি। সাথে তাঁর দাবি, ত্রিপুরায় সংগঠন বিস্তার হবেই। মানুষের কাছে আবেদন আমাদের সমর্থন করুন। তিনি বলেন, ত্রিপুরায় গত কয়েকদিনে সাংসদ, মন্ত্রী ও নেতারা এসেছেন। স্বাভাবিকভাবে এখন যুবরা আসবেন। তাঁর দাবি, ত্রিপুরায় চুটিয়ে সংগঠন করতে এসেছি। তাই, সারা ত্রিপুরা চষে বেড়াব। কারণ, পারব না এমন কোন শব্দই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিধানে নেই।

তৃণমূল সাংসদদের আক্রান্তের ঘটনায় সায়নীর সাফ কথা, হামলায় কিছু যায় আসে না। বাংলায় একই পন্থা নিয়েছিল বিজেপি। মানুষ জনাদেশ দিয়েছেন। তিনি বলেন, ভয় পেয়ে চলে যাব এমন ধারণা মনে পোষে রাখা উচিত হবে না। কারণ, বেশি বাড়াবাড়ি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তখন সামলাতে পারবেন না, বিজেপির উদ্দেশ্যে হুশিরায়ী সায়নীর।

তাঁর বক্তব্য, ত্রিপুরায় সগঠন বাড়াতে চাইছে তৃণমূল। এক্ষেত্রে খুবই বাছাই করে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। তাতে, ছাত্র, যুব, নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন। তাঁর আবেদন, ত্রিপুরায় একসাথে সকলে কাজ করতে চাই। তাই, মানুষ আমাদের সমর্থন করুন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top