News Flash

  • Home
  • Uncategorized
  • Celebrated Sports Day in the state : তৃণমূল কংগ্রেস রাজ্যে পালন করল খেলা দিবস
Image

Celebrated Sports Day in the state : তৃণমূল কংগ্রেস রাজ্যে পালন করল খেলা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। সোমবার তৃণমূল কংগ্রেস রাজ্যে পালন করল খেলা দিবস। তৃণমূল কংগ্রেসের রাজ্যের বর্ষিয়ান নেতা সুবল ভৌমিকের বাড়ি থেকে ফুটবল নিয়ে তারা যান বিবেকানন্দ ময়দানে। তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক এর বাড়ি থেকে সবাই সারিবদ্ধ ভাবে লাইন করে বিবেকানন্দ ময়দান গিয়ে তারা খেলা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন। তাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি।


রাজধানী আগরতলা শহরের বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেস খেলা দিবসের আনুষ্ঠানিক সূচনা করে নেতৃবৃন্দ বলেন, ফুটবল খুবই জনপ্রিয় খেলা। এই খেলার মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের মন জয় করতে চায়। তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, তারা ৬০ করতে চান। উল্লেখ্য রাজ্যের শাসক দল বিজেপির আজকের দিনটি আশীর্বাদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে। পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় আজকের দিনটি তারা আশীর্বাদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই আজকের দিনটি খেলা দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করে। ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে এবার যে রাজনৈতিক খেলা জমে উঠবে ইতিমধ্যেই তার স্পষ্ট আভাস ভেসে উঠেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top