News Flash

  • Home
  • Uncategorized
  • পেগাসাস নিয়ে তদন্ত করবে বিশেষজ্ঞ কমিটি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
Image

পেগাসাস নিয়ে তদন্ত করবে বিশেষজ্ঞ কমিটি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): পেগাসাস নিয়ে গঠিত হবে বিশেষজ্ঞদের কমিটি। সুপ্রিম কোর্টে দু’পাতার হলফনামা দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিম কোর্টে দু’পাতার হলফনামা জমা দেয় কেন্দ্র, জানায় পেগাসাস নিয়ে গঠিত হবে বিশেষজ্ঞদের কমিটি। একইসঙ্গে পেগাসাস নিয়ে আবেদনকারীদের সমস্ত অভিযোগ খারিজ করেছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সিলেকশন কমিটির সুপারিশ সত্ত্বেও ট্রাইব্যুনালে নিয়োগের জন্য কেন্দ্রকে ১০ দিনের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, আমরা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছি, কিন্তু এই বিষয়টিকে অতিস্পর্শকাতর করার চেষ্টা চলছে। কেন্দ্রের হলফনামা প্রসঙ্গে তুষার মেহতাকে এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, এটি খুবই সীমিত হলফনামা, পেগাসাস ব্যবহার করা হয়েছে কি-না সেই অভিযোগের বিষয়ে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। আপনি তথ্য না দিলে, আমরা শুনানি চালিয়ে যেতে পারব না। আমরা বিস্তারিত হলফনামার জন্য আপনাকে সময় দিতে পারি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top