News Flash

  • Home
  • দিনের খবর
  • Person drowned in Gandachara : গন্ডাছড়ায় জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির
Image

Person drowned in Gandachara : গন্ডাছড়ায় জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৪ আগস্ট৷৷ মনসা পূজো থেকে বাড়ী ফেরার পথে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু৷ মৃত ব্যক্তির নাম শ্যামল দাস(৪৮)৷ বাড়ী গন্ডাছড়া থানাধীন হরিপুর ১২ কার্ড এলাকায়৷ ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার রাতে বাড়ীর পাশে সুরেশ দাসের বাড়ীতে তিনি মনসা পূজায় যান এবং সেখানে মনসা মঙ্গল বই পড়ে রাত দুটা নাগাদ প্রচন্ড বৃষ্টির মধ্যে বাড়ী ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি৷ ধারনা করা হচ্ছে এই সময় রাস্তায় পা পিছলে তিনি তারাবন ছড়ায় পড়ে যান৷


আজ সকালে তারাবন ছড়ায় গ্রামেরই এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জলে পড়ে থাকা এক ব্যক্তির মৃত দেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷ পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ যতটুকু জানা গেছে পরিবারের তরফ থেকে কোন অভিযোগ না থাকলেও মৃত ব্যক্তির নাকে মুখে রক্ত চিহ্ণ দেখা যায়৷ গন্ডাছড়া থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে৷ এখন ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে৷ মৎস্যজীবী শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top