News Flash

  • Home
  • Uncategorized
  • Body of a young man was recovered : চানমারি এলাকায় ভাড়াটিয়া ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার
Image

Body of a young man was recovered : চানমারি এলাকায় ভাড়াটিয়া ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। চানমারি এলাকায় ভাড়াটিয়া ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম স্বপন মালাকার। বয়স ৩২বছর।
শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন চানমারিতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।

ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।জানা যায় আজ থেকে ২ দিন আগে স্বপন মালাকার নামে ওই যুবক চানমারি এলাকার বাসিন্দা সুকুমারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন। কিন্তু একদিন পরেই বাড়ির মালিক স্বপন মালাকার ঘরের মধ্যে তাঁর মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিবি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। কিন্তু মৃত স্বপন মালাকারের গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে ‌।

এই বিষয়ে বাড়ির মালিককে জিজ্ঞাসা করা হলে কোন সঠিক উত্তর দিতে পারিনি ।বাড়ির মালিকের নাম সুকুমার শীল ।তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে সেই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তার পরিবারের লোকজন। জানা যায় মৃত যুবক ওই ভাড়া বাড়িতে একাই থাকত। ভাড়া বাড়িতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top