News Flash

  • Home
  • Uncategorized
  • Medal for Best Investigation : সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক, ত্রিপুরা থেকে পেলেন রিতা দেবনাথ
Image

Medal for Best Investigation : সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক, ত্রিপুরা থেকে পেলেন রিতা দেবনাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অগাস্ট।। সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক পেয়েছেন ত্রিপুরা পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর রিতা দেবনাথ। তিনি ধর্মনগর থানায় কর্মরত রয়েছেন। এছাড়া, অন্যান্য রাজ্য থেকে আরো ১৫১ জনকে ওই পদক দেওয়া হবে।


প্রসঙ্গত, ২০২১ সালে সেরা তদন্তের জন্য ১৫২ জন পুলিশ আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৮ জন মহিলা আধিকারিক রয়েছেন। অপরাধের তদন্ত করার ক্ষেত্রে উচ্চ মানের পেশাদারিত্ব বজায় রেখে কাজে উৎসাহিত করার জন্য এবং শ্রেষ্ঠ তদন্তকারী আধিকারিকদের স্বীকৃতি দিতে ২০১৮ সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল।
এ বছর পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন ১৫ জন সিবিআই আধিকারিক, ১১ জন মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের, ১০ জন উত্তর প্রদেশ, ৯ জন কেরল ও রাজস্থান, ৮ জন তামিলনাডু পুলিশ, বিহারের ৭ জন। গুজরাট, কর্ণাটক ও দিল্লি পুলিশের ৬ জন, আসাম ও পশ্চিমবঙ্গ পুলিশের ৪ জন, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুনাচল প্রদেশ পুলিশের ১ জন আধিকারিক রয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের ৪ জন পুরস্কার-প্রাপক হলেন – সুদীপ কুমার দাস, কৌশিকব্রত মজুমদার, সুমন সাধুখাঁ এবং জিতেন্দ্র প্রসাদ। আসাম পুলিশের পুরস্কার-প্রাপকরা হলেন – বিবেকানন্দ দাস, ডঃ রশ্মী রেখা শর্মা, সুকুমার সিনহা এবং দীপঙ্কর গগৈ। ত্রিপুরা পুলিশের রীতা দেবনাথ এই পুরস্কার পেয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top