News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Daily infections are declining in the state : রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ, সাথে সক্রিয় রোগীর সংখ্যাও
Image

Daily infections are declining in the state : রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ, সাথে সক্রিয় রোগীর সংখ্যাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ পাশাপাশি, দুজনের মৃত্যু এবং ২১০ জন সুস্থ হয়েছেন৷ সংক্রমণের হার ২.৫৮ শতাংশ৷ বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৮৩২৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,১৪০ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬,৮০৭ জনকে নিয়ে মোট ৭,৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ২৬ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৭৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২০৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে৷ সংক্রমণের হার হয়েছে ২.৫৮ শতাংশ৷


এদিকে, সুস্থতা স্বস্তি দিচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় ২১০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১,৮৩২ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮০,৪১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৭৭,৭৪৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৯৩ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৬.৭৬ শতাংশ৷ এদিকে, ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার৷ গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখল করেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭৮ জন, দক্ষিণ জেলায় ২৪ জন, গোমতি জেলায় ১৬ জন, ধলাই জেলায় ১৩ জন, সিপাহিজলা জেলায় ১০ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২৩ জন, উনকোটি জেলায় ২৯ জন এবং খোয়াই জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top