News Flash

  • Home
  • Uncategorized
  • Jitendra Chowdhury alleged : ব্রু শরণার্থী পুণর্বাসনে সঠিক পরিকল্পানা নেয়া হয়নি, অভিযোগ জীতেন্দ্র চৌধুরীর
Image

Jitendra Chowdhury alleged : ব্রু শরণার্থী পুণর্বাসনে সঠিক পরিকল্পানা নেয়া হয়নি, অভিযোগ জীতেন্দ্র চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ মিজোরামের ব্রু শরণার্থীদের রাজ্যে পূণর্বাসনের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তিনি দাবি করেন, সঠিক পরিকল্পনার ঘাটতি থাকার জন্য কিছুদিন আগে দামছড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন৷


জীতন্দ্রে চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি দামছড়ায় ব্রু চড়াই সম্প্রদায় এবং স্থায়ী বসবাসকারীদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল৷ আর সেদিনের ঘটনায় রাজ্যের বহু স্থায়ী বাসিন্দাকে আসাম গিয়ে শরণার্থী হিসেবে কিছুদিন থাকতে হয়েছে৷ ত্রিপুরা গণমুক্তি পরিষদের পক্ষ থেকে দামছড়ায় একটি প্রতিনিধিদল গিয়ে ৪ জুলাই অসহায় পরিবারগুলির সাথে কথা বলেছে৷


তাদের বক্তব্য শোনা হয়েছে৷ বহু পরিবার ঘটনার এত দিন হয়ে গেলেও সরকারি ভাবে কোনো রকম সহযোগিতা পায়নি৷ এই অবস্থায় এখনো ৬-৭ টি পরিবারের থাকার ব্যবস্থা নেই৷ সরকার এই অসহায় পরিবারগুলি পাশে দাঁড়ানোর কোন প্রতিশ্রুতি পর্যন্ত দিচ্ছে না৷ তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যাতে দাম ছড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে প্রশাসনিকভাবে আলোচনা করে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনে৷ নয়তো পুনরায় এ ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে৷ পাশাপাশি সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যাদের এখনও পুনর্বাসনের ব্যবস্থা হয়নি তাদের যাতে অবিলম্বে খাস জমি দেওয়া হয়৷ এবং জমি দেওয়ার পূর্বে যাতে প্রশাসনিকভাবে আলোচনা করা হয়৷


আর যাদের পুনর্বাসন দেওয়া হয়ে গেছে তাদের যাতে আর্থিকভাবে সহযোগিতার জন্য জব কার্ড দেওয়া হয় তার দাবী জানানো হচ্ছে সরকারের কাছে৷ পাশাপাশি তিনি আরো বলেন সেদিন যদি দাম ছড়ার স্থানীয়রা এগিয়ে না আসতে তাহলে ঘটনাটি আরো বড় আকার ধারণ করতো৷ তাই সরকারের ইতিবাচক ভূমিকা দাবি করেন তিনি৷ পাশাপাশি কমলপুর মহকুমা শুক্রবার এবং শনিবার সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দা জানান৷ তিনি বলেন শুক্রবার দলের প্রবীণ নেতৃত্ব রঞ্জিত ঘোষকে মারধর করা হয়েছে৷ শনিবার কমলপুর মানিক ভান্ডার দলীয় কার্যালয়ে অগ্ণিসংযোগ করে পুড়ে দেওয়া হয়েছে৷ শাসক দলের এই ধরনের ঘটনায় তীব্র ভাষায় আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরী৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top