News Flash

  • Home
  • Uncategorized
  • Kunal Ghosh did not talk about politics : রাজনীতি নিয়ে কথা হয়নি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কুনাল ঘোষ এর
Image

Kunal Ghosh did not talk about politics : রাজনীতি নিয়ে কথা হয়নি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কুনাল ঘোষ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা দলের নির্বাচনী আঁতাত গঠনের বিষয়টি খুবই প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে। প্রদ্যুৎ কিশোরের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ করার বিষয়টি খুবই ইঙ্গিতবহ বলেও মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ দেখা করলেন তিপরা মথার চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ জানালেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং কুণাল ঘোষ দুজনেই বন্ধু। অনেক আগে থেকে দুজন দুজনকে চেনেন ।

তাই দেখা করতে আসলেন মহারাজের সঙ্গে । মহারাজকে দুটো বই উপহার দিলেন কুনাল ঘোষ। পরবর্তী সময়ে মহারাজ জানালেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকেই । বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে । রাজনীতি নিয়ে কথা হয়নি। ত্রিপুরা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র সাংবাদিক কুনাল ঘোষের সাক্ষাতের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিষয়ে তাদের মধ্যে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানানো হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এর পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কুণাল ঘোষের এই সাক্ষাৎ খুবই ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top