News Flash

  • Home
  • Uncategorized
  • Gambling materials and cash : চার যুবককে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ পাকড়াও
Image

Gambling materials and cash : চার যুবককে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ পাকড়াও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে চার যুবককে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ পাকড়াও করতে সক্ষম হয়েছে। নাইট কার্ফুর সুযোগকে কাজে লাগিয়ে একাংশ উঠতি বয়সের যুবক জুয়া খেলায় মত্ত হয়ে উঠেছে।

এমন অভিযোগ দীর্ঘদিনের। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ফের সাফল্য পেল। তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় গোলাবাড়ি এলাকায় জুয়া বিরোধী অভিযান চালায়। পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় একটি ঘরে পাচঁ জন যুবক মিলে জোয়া খেলছে টাকার বিনিময়ে। পুলিশ গোলাবাড়ি এলাকায় গিয়ে অভিযান চালিয়ে চারজন যুবককে আটক করে। পুলিশ সেই সাথে জুয়া খেলার সামগ্রী হিসাবে তাস এবং নগদ টাকা উদ্ধার করে। যদিও এক যুবক পুলিশের যেতে সক্ষম হয়েছে। বাকি চারজন জোয়াড়ি পুলিশের জালে আটক হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম জানায়় নি তেলিয়ামুড়া থানার পুলিশ।
পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে প্রায় তিন হাজার টাকা উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top