News Flash

  • Home
  • বিদেশ
  • Satish bid farewell to the quarter finals : অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সতীশ
Image

Satish bid farewell to the quarter finals : অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সতীশ

টোকিও, ১ আগস্ট (হি.স.) : টোকিও অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতীয় বক্সার সতীশ কুমার। বক্সিংয়ে শনিবার তিনি জিতলেই আরও একটি পদক নিশ্চিত হত ভারতের। কিন্তু উজবেকিস্তানের বাখোদির জালোলাভের বিরুদ্ধে ০-৫ ব্যবধানে উড়ে গেলেন সতীশ।

রবিবার ভারতের হেভিওয়েট বক্সার সতীশ কুমার সাতটি সেলাই নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়েন। শেষ আটের ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে সতীশের জন্য। কারণ, তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের বাখোদির জালোলভ। যিনি বিশ্ব ও এশীয় চ্যাম্পিয়ন। শেষ ষোলোর ম্যাচে আজেরবাইজানের মহম্মদ আবদুল্লায়েভকে ৫-০ উড়িয়ে দিয়েছেন। সতীশ কোনওদিন জালোলভকে হারাতে পারেননি। দুজনের শেষ সাক্ষৎ হয়েছিল ইন্ডিয়া ওপেনে। সেখানে লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যান সতীশ।
রবিবার সতীশ বাঁ চোখে প্রায় দেখতেই পাচ্ছিলেন না সতীশ কুমার। প্রতিপক্ষ বি জালোলভের কাছে এদিন ৫-০ ব্যবধানে হেরে গিয়েছেন তিনি। তবে তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছে বিপক্ষও। খেলা শেষে সতীশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উজবেক তারকা। অলিম্পিক বক্সিংয়ের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিলেন সতীশ। পুরুষদের ৯১ কেজি ক্যাটেগরিতে নেমেছিলেন তিনি। তাঁর প্রতিপক্ষ বাখোদির জালোলোভ বিশ্বের এক নম্বর বক্সার। প্রি-কোয়ার্টার ফাইনালে জামাইকার রিকার্ডো ব্রাউনকে পরাজিত করেন তিনি। সেই সময়েই চোট পান তিনি। সাত-সাতটি সেলাই করতে হয়েছে তাঁর মুখে। তিনি যে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন সে কথাই কেউ ভাবেনি। টোকিও অলিম্পিকে ছেলেদের বক্সিং থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন অমিত পাঙ্গাল, মণীশ কৌশিক, বিকাশ কৃষাণ, আশীষ কুমাররা। একা আশা দেখাচ্ছিলেন সতীশই। কিন্তু এদিন তিনিও বিদায় নিলেন।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top