News Flash

  • Home
  • Uncategorized
  • Pay homage at Tripureshwari temple : ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
Image

Pay homage at Tripureshwari temple : ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। বৃহস্পতিবার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জি ।


রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। বর্তমান রাজ্য সরকার স্বৈরতান্ত্রিক ও স্বৈরাচারি সরকার বলে উল্লেখ করেন আইন মন্ত্রী মলয় ঘটক।বৃহস্পতিবার উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা গুলি বলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও মায়ের মন্দিরে পূজা দিতে আসেন অপর মন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।মায়ের মন্দিরে পূজা দিয়ে কল্যান সাগরে মায়ের দীঘিতে গিয়ে মাছ এবং কচ্ছপকে খাবার দিয়ে ভিআইপি রুমে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, আগামী ২০২৩ শে বিধানসভার নির্বাচনে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে।আইপ্যাক সার্ভের টিমের সদস্যদের যেভাবে রাজ্যের হোটেলে আটকিয়ে রেখে পরবর্তী সময়ে মামলা করাা হয়েছে সেই ঘটনায় নিন্দা জানিয়েছে নেতৃত্বরা। পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় বাবু বলেন, অত্যাচারীতদের পাশে যেমন থাকবে, তেমনি লড়াইয়ের পাশেও তৃণমূল কংগ্রেস আছে।


গত কাল সন্ধ্যারাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের হেভিওয়েট নেতা অর্থাৎ প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক তৃণমূলের কংগ্রেসের নেতাদের সাথে দেখা করার বিষয় সাংবাদিকরা মলয় বাবুকে জিজ্ঞাসা করলে মলয়বাবু ক্যামেরার সামনে কিছু না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেেন সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিচ্ছেন অতি শীঘ্রই

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top