News Flash

  • Home
  • Uncategorized
  • Road repairs at Sabrum railway station : সাব্রুম রেল স্টেশনের রাস্তা সংস্কারের দাবি ওঠেছে
Image

Road repairs at Sabrum railway station : সাব্রুম রেল স্টেশনের রাস্তা সংস্কারের দাবি ওঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। সাব্রুম স্টেশনে যাতায়াতের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নৃত্য দিন ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন ও সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবি জানিয়েও ইতিবাচক সাড়া পাচ্ছেন না এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সাব্রুম রেল স্টেশন সংলগ্ন রায়বুড়া টিলা ও ভূমিহীন টিলা যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। তাতে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। জানা যায় দীর্ঘ বছর ধরে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক থেকে যুব শক্তি ক্লাব হয়ে রেল স্টেশনে যাওয়ার রাস্তা এবং ভূমিহীন টিলা ও রায়বুড়া টিলা এলাকার জনগণের যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটিতে জল ও কাদা জমে রয়েছে ।

সাব্রুম রেল স্টেশনের রেল লাইনের কাজ করার সময় ওই দুই এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে ফেলা হয়। পরবর্তী সময়ে বলা হয়েছিল ওই স্থানে নতুন করে রাস্তা নির্মাণ করা হবে। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও এখনো রাস্তা নির্মাণের কাজ শেষ হয়নি । ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে প্রচুর পরিমাণে কাদা। এতে করে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই এলাকার বসবাসকারী ও পথচলতি জনগণের। এমনকি, সাব্রুম রেল স্টেশনে পৌঁছনোর সবচেয়ে কাছের রাস্তাটি দিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো চলাচল করে সেগুলো বর্তমানে সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না ।ফলে আর্থিক ক্ষতির মুখে অটো চালকরাও।

বহুবার স্থানীয় পঞ্চায়েতের মেম্বার, প্রধান ও পঞ্চায়েতকে জানানোর পরেও কোন কাজ হচ্ছে না। ফলে ওই রাস্তা দিয়ে ছোট বড় গাড়ি চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে । যদি কোন ব্যক্তি অসুস্থ হয় কিংবা কোন দুর্ঘটনা ঘটে তাহলে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িও ওই এলাকায় পৌঁছাতে পারবে না। স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তাটি যেন সংস্কার করা হয়। তার জন্য সাব্রুমের বিধায়ক ও পূর্ত দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top