News Flash

  • Home
  • Uncategorized
  • Antigen test at Chandrapur : শহরের চন্দ্রপুর বাজার এলাকায় এন্টিজেন টেস্ট করানো হয়
Image

Antigen test at Chandrapur : শহরের চন্দ্রপুর বাজার এলাকায় এন্টিজেন টেস্ট করানো হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। সোমবার সকাল থেকে রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর বাজার এলাকায় সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হয় সদর মহকুমা প্রশাসক ও পুলিশ কর্মীরা। এদিন যারা মাস্ক পরিধান করে নি এবং সামাজিক দূরত্ব বজায় রাখে নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি বেশ কিছু সংখ্যক অসচেতন নাগরিককে এন্টিজেন টেস্ট করানো হয়। উইকেন্ড কারফিউ এবং কড়া বিধিনিষেধ আরোপ করেও রাজ্যে করোণা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

তাতে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে সচেতনতামূলক কর্মসূচি আরো বেশি সংখ্যায় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজধানী আগরতলা শহরের মাছ ও সবজির বাজার করি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা চন্দ্রপুর এলাকায় সোমবার সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে যাদের মাক্স নেই তাদেরকে জরিমানা এবং করোণা টেস্টিং করোনো হয়।সোমবার সকালে করোণা টেস্টিং করানো হয় ৫০ জনের উপরে । যাদের টেস্টিং হয়েছে এর মধ্যে একজনকে পজিটিভ পাওয়া গিয়েছে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ডিসিএম আশিস বিশ্বাস। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি এবং করোনা টেস্টিং কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top