News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদে কার্গিল শহিদদের শ্রদ্ধার্ঘ্য, মীরাবাঈ চানুকে অভিনন্দন
Image

সংসদে কার্গিল শহিদদের শ্রদ্ধার্ঘ্য, মীরাবাঈ চানুকে অভিনন্দন

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার সংসদের উভয়কক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হল কার্গিল যুদ্ধের শহিদদের। এদিন লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষেই কার্গিল যুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানানো হয়। পাশপাশি সংসদের উভয় কক্ষেই অভিনন্দন জানানো হয়েছে মীরাবাঈ চানুকে। টোকিও অলিম্পিকে ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মীরাবাঈ চানু।

এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, “অত্যন্ত খুশির সঙ্গে আমি জানাচ্ছি টোকিও অলিম্পিকে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁকে সদনের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা রাখছি, অন্যান্য খেলোয়াড়রাও নিজ নিজ খেলায় ভাল পারফরম্যান্স করবেন ও দেশের সম্মান বাড়াবেন।” এরপর দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।

এদিনও ‘পেগাসাস প্রোজেক্ট’ রিপোর্ট ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। অধিবেশন শুরু হওয়ার পরই পেগাসাস নিয়ে স্লোগান দিতে থাকেন রাজ্যসভার বিরোধীরা সাংসদরা। ফলে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top