News Flash

  • Home
  • খেলা
  • পঞ্জাব ও গুজরাটে খুলল স্কুল, কোভিড-বিধি মেনে চলা আবশ্যিক
Image

পঞ্জাব ও গুজরাটে খুলল স্কুল, কোভিড-বিধি মেনে চলা আবশ্যিক

চন্ডীগড় ও আহমেদাবাদ, ২৬ জুলাই (হি.স.): কোভিড-বিধি মেনে পঞ্জাবে খুলে দেওয়া হল স্কুল। আপাতত দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন চলবে। সোমবার থেকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। এদিন থেকেই গুজরাটেও খুলে দেওয়া হয়েছে স্কুল। গুজরাটে নবম থেকে একাদশ শ্রেণীর পঠনপাঠন চলবে আপাতত।

পঞ্জাব ও গুজরাট-উভয় রাজ্যে স্কুল খুললেও, কোভিড-বিধি কঠোরভাবে মানতে হবে। এদিন পঞ্জাবের অমৃতসরের মল রোডে অবস্থিত একটি সরকারি স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, “আমাদের স্কুলের সমস্ত কর্মীদেরই টিকা নেওয়া হয়েছে।” বহুদিন পর স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরাও খুশি। আহমেদাবাদের গীতা উচ্চমাধ্যমিক স্কুলের এক ছাত্র জানিয়েছেন, “আমরা ভীষণ খুশি। অনলাইন ক্লাসের তুলনায় স্কুল খোলা অনেক আনন্দের।”

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top