News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৬-০ ব্যবধান, কোয়ার্টার ফাইনালে হার ভারতীয় তীরন্দাজ দলের
Image

৬-০ ব্যবধান, কোয়ার্টার ফাইনালে হার ভারতীয় তীরন্দাজ দলের

টোকিও, ২৬ জুলাই (হি.স.): টোকিও অলিম্পিক থেকে বিদায় নিল অতনুদের তীরন্দাজ দল। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় তীরন্দাজ দল। অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাইরা পারলেন না দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠতে। দলগত বিভাগে হারার পর ভরসা এখন শুধুই ব্যক্তিগত বিভাগ।

সোমবার সকালে কাজাখস্তানের দলকে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু, কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬-০ ব্যবধানে হেরে বিদায় নিল ভারতীয় তীরন্দাজ দল। দ্বিতীয় সেটে ৩০ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরার আশা দেখিয়েছিল ভারত। কিন্তু, দক্ষিণ কোরিয়ার কাছে হার মানতে হয়েছে অতনুদের। সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top