News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ, ফ্রান্সের মেননের কাছে হার ফেন্সার ভবানীর
Image

দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ, ফ্রান্সের মেননের কাছে হার ফেন্সার ভবানীর

টোকিও, ২৬ জুলাই (হি.স.): প্রথম রাউন্ডে জিতেছিলেন, হারিয়ে ছিলেন তিউনিসিয়ার নাজিয়া বেন আজিজিকে। ভারতীয় ফেন্সার ভবানী দেবী তৈরি করে ফেলেন ইতিহাস। কিন্তু, দ্বিতীয় ম্যাচেই স্বপ্নভঙ্গ। ফ্রান্সের মেনন ব্রুনেটের বিরুদ্ধে হেরে গিয়েছেন ভবানী দেবী। অলিম্পিকে এই প্রথম বার ফেন্সিং প্রতিযোগিতায় ভারত। প্রথম ম্যাচে তিউনিসিয়ার নাজিয়া বেন আজিজিকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ভবানী। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ফেন্সিংয়ে কোনও ম্যাচ জেতার নজির গড়েছিলেন তিনি।

কিন্তু পরের ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন বিশ্বের তিন নম্বর ফেন্সারের। ফ্রান্সের মেনন ব্রুনেটের বিরুদ্ধে লড়াই যে খুব সহজ হবে না, তা হয়তো জানতেন ভবানী দেবী। ব্রুনেটের বিরুদ্ধে শুরুর থেকেই পিছিয়ে ছিলেন ভবানী। তবে শেষের দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন তিনি। ৭-১৫ ব্যবধানে হারতে হয় তাঁকে। ভারতের এক মাত্র প্রতিযোগীর হাত ধরে ফেন্সিংয়ে যে স্বপ্ন দেখছিল ভারত তা থেমে গেল দ্বিতীয় রাউন্ডেই।

Releated Posts

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026

খওয়াজা আসিফ মানসিকভাবে অস্থিতিশীল, মন্তব্যে কড়া জবাব ভারতের

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের সর্বোচ্চ পরিবেশ সম্মান প্রদান নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের মন্তব্যের…

ByByNews Desk Jul 5, 2026

হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত

নয়াদিল্লি, ৫ জুলাই: হরিয়ানার বাহাদুরগড়ের বালাউর বাইপাসের কাছে রবিবার হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top