News Flash

  • Home
  • Uncategorized
  • Sania-Ankitar leaves the Olympics : মহিলা ডাবলসের প্রথম রাউন্ড হেরে অলিম্পিক থেকে বিদায় সানিয়া-অঙ্কিতার
Image

Sania-Ankitar leaves the Olympics : মহিলা ডাবলসের প্রথম রাউন্ড হেরে অলিম্পিক থেকে বিদায় সানিয়া-অঙ্কিতার

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : এবারের অলিম্পিকের শুরুটা ভালোই করেছিলেন সানিয়া মির্জা। মেয়েদের টেনিস ডাবলসে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে প্রথম ম্যাচে ইউক্রেনের যমজ বোন নাদিয়া-লুডমিলা কিচেনকের মুখোমুখি হন সানিয়া। কিন্তু ১-২ ফলে প্রথম রাউন্ডে হেরেই টোকিও অলিম্পিক থেকে বিদায় নিতে হল সানিয়া-অঙ্কিতাকে।

বিশ্ব র‍্যাঙ্কিং’এ অনেকটাই এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে দারুন শুরু করেন সানিয়া-অঙ্কিতা। কিচেনক বোনদের হতচকিত করে দিয়ে ৬-০ ব্যবধানে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটেও ভালো শুরু করেছিলেন ভারতীয় জুটি। ৫-২ ব্যবধানে এগিয়েও যান একসময়। কিন্তু বিশ্ব ডাবলস র‍্যাঙ্কিং এর ৪৪ নম্বরে থাকা নাদিয়া এবং ৪৬ নম্বরের লুডমিলা ম্যাচে ফেরেন দারুন ভাবে।
দ্বিতীয় সেটটি তারা ট্রাইব্রেকারে জেতেন ৭-৬ ব্যবধানে। ট্রাইব্রেকারে কোনপ্রকার প্রতিরোধই দেখা যায়নি সানিয়া-অঙ্কিতার কাছ থেকে। ফল ১-১ হয়ে যাওয়ায় ম্যাচ চলে যায় তৃতীয় সেটে। সেখানে ডিরেক্ট ট্রাইবেকে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় কিচেনক বোনেরা। ম্যাচে ফেরবার প্রবল চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি ভারতীয় জুটির। ইউক্রেনিয়ান জুটি নির্ণায়ক সেটটি ১০-৮ ব্যবধানে জিতে নেন।

প্রতিপক্ষ নাদিয়া কিচেনক সানিয়ার পুরানো ডাবলস পার্টনার। মাতৃত্বকালীন ব্রেক থেকে ফিরে নাদিয়ার সঙ্গেই জুটি বেঁধে কোর্টে ফিরেছিলেন ভারতীয় তারকা। আজ নিজের প্রাক্তন সঙ্গীর কাছে হেরে চতুর্থ অলিম্পিক থেকে বিদায় নিতে হল বর্তমান বিশ্ব ডাবলস র‍্যাঙ্কিং’এ ১৩৭ নম্বর সানিয়াকে। অঙ্কিতার (র‍্যাঙ্কিং ১০০) এটাই প্রথম অলিম্পিক।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top