News Flash

  • Home
  • Uncategorized
  • Afghan army retaliates : আফগান সেনার প্রত্যাঘাত, বিমান হানায় আফগানিস্তানে নিকেশ ৩০ তালিবান
Image

Afghan army retaliates : আফগান সেনার প্রত্যাঘাত, বিমান হানায় আফগানিস্তানে নিকেশ ৩০ তালিবান

কাবুল, ২৫ জুলাই (হি.স.) : প্রত্যাঘাত শুরু করল আফগান সেনা। সেনার বিমান হানায় নিকেশ ৩০ তালিবান জঙ্গি। জখম অন্তত ১৯। গুড়িয়ে দেওয়া হয়েছে তালিবানদের একাধিক বাঙ্কার। নষ্ট হয়েছে তাদের গাড়ি, বাইকও। রবিবার আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই জানানো হয়েছে।

আফগান প্রতিরক্ষামন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার জাওঝান প্রদেশের মুরঘাব এবং হাসান তাবিন গ্রামে ঘাঁটি গেড়েছিল তালিবানরা। শুক্রবার সেখানে এয়ার স্ট্রাইক করে আফগান সেনা। তাতেই ১৯ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়। জখম হয় ১৫ জন। মার্কিন সেনা সরে যাওয়ার পর থেকেই এই এলাকায় দখল নিয়েছিল তালিবানরা। তৈরি করে ফেলেছিল বাঙ্কার। আফগান সেনার প্রত্যাঘাতে কিছুটা হলেও ধাক্কা খেল তালিবানি আগ্রাসন।


আফগানিস্তান থেকে আমেরিকা সেনা তুলে নিতেই গোটা দেশ জুড়ে ফের তাণ্ডব চালাতে শুরু করেছে তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের ৮৫ শতাংশই তালিবানের দখলে চলে গিয়েছে। দেশের ৪০০টি জেলাকে ইতিমধ্যেই কব্জা করে ফেলেছে জঙ্গিরা। আমেরিকা সেনা তুলে নেওয়ায় কঠোর চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আফগান বাহিনীকে। তালিবানের হাত থেকে এলাকা উদ্ধারের চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছে তারা। তবে তালিবানের বিরুদ্ধে আফগান বাহিনীকে সাহায্য করতে ইতিমধ্যেই বিমানহানা শুরু করেছে আমেরিকা। গত কয়েক দিন ধরেই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। তরে কোথায় কোথায় এবং কী রণকৌশলে এই হামলা চালানো হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেয়নি পেন্টাগন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top