News Flash

  • Home
  • Uncategorized
  • Police again got the success : আবারো নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ
Image

Police again got the success : আবারো নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জুলাই।। আবারো নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ লালসিংমুড়া এলাকার নেশা কারবারি মলিন শীলের বাড়িতে অভিযান চালায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা জানান বুধবার রাতে বিশালগড় থানায় গোপন সূত্রে একটি খবর আসে লালসিংমুড়া মান্ডবটিলা এলাকার মলিন শীলের বাড়িতে মাটির নিচে ড্রাম ভর্তি করে শুকনো গাঁজা মজুত করা আছে।

সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মলীন শীল এর বাড়িতে অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ এবং সেখানে পাঁচটি ড্রামের মধ্যে থেকে প্রায় ১৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সামর্থ হয় পুলিশ।ঘটনায় বাড়ির মালিক মলিন শীলের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এদিন এ ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। তাছাড়া আগামী দিনেও এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি রাখবে বলে জানিয়েছে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top