News Flash

  • Home
  • Uncategorized
  • Fight against Corona : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন
Image

Fight against Corona : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন। তাদের শ্লোগান হচ্ছে “ইমিউনিটি বাড়ান – কোভিডকে হারান”। কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে সবাই শঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন কোভিডের তৃতীয় ঢেউয়ের প্রভাব শিশুদের উপর বেশি পড়তে পারে। তাই এখন থেকেই তাদের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করতে সচেতন হওয়া প্রয়োজন।


এই বিষয়টি মাথায় রেখে বন্ধু মানেই ভালবাসা সামাজিক সংগঠন তাদের কর্মসূচি শুরু করেছে। আজ পূর্ব গোকুলনগর এলাকায় অবস্থিত একটি অনাথ আশ্রমের শিশুদের মধ্যে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন রকমের ফলমূল এবং মিষ্টির প্যাকেট বিতরণ করা হয়। সম্পূর্ণ কোভিড বিধি মেনে এবং কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে এই প্রোগ্রামটি করা হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নির্মল দেবনাথ, সম্পাদক শান্তনু আচার্য, উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান তমাল বৈদ্য প্রমুখ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top