News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Smuggling trade continued : সদর উত্তরের সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচার বাণিজ্য অব্যাহত
Image

Smuggling trade continued : সদর উত্তরের সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচার বাণিজ্য অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। সীমান্তরক্ষী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে সদর উত্তরের সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে পাচারকারীরা। সিমনায় সিধাই গ্রাম সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে দুস্কৃতিকারিরা কাটা তারের বেড়া কাটল রাতের আধারে।স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকালে বেড়া কাটার চিত্রটি তাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিএসএফ ক্যাম্পে জানান।

খবর পেয়ে বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের অভিযোগ বিএসএফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে এসে অকথ্য ভাষায় সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে গালাগাল করেন। বিএসএফ আধিকারিকের এ ধরনের কার্যকলাপ সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অভিযোগ করেছেন সন্ধ্যার পর বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছে না ।

বিএসএফের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা কাঁটাতারের বেড়া কেটেছে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা। অথচ দিয়েছেন নিজেদের ব্যর্থতা স্বীকার না করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ কে গালমন্দ করেছে বলে তারা অভিযোগ করেন।লোকজনদের সাফ বক্তব্য রাতের আধারে বড় কিছু পাচারের উদ্দেশ্যেই দুস্কৃতিকারিরা সীমান্তের বেড়া কেটেছে।সেখানে রয়েছে বিএসএফ ৮০ নং বাহিনীর জোয়ানদের বিওপি। প্রশ্ন উঠেছে বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দিয়ে থাকলে এ ধরনের ঘটনা ঘটলো কি করে। ডিউটিতে কি তাহলে চরম গাফিলতি রয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Releated Posts

অয়েল পাম চাষ সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে: রতন লাল নাথ

আগরতলা, ২২ মে: ত্রিপুরায় অয়েল পাম চাষের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আজ কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByNews Desk May 22, 2026

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আগরতলা, ২২ মে :- আজ দুপুর আনুমানিক ১টা নাগাদ বিলোনীয়া-জোলাইবাড়ী সড়কের বনবিহার এলাকায় একটি মালবাহী টিপার গাড়ি ও…

ByByTaniya Chakraborty May 22, 2026

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত

আগরতলা, ২২ মে : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 22, 2026

ত্রিপুরার রেল যাত্রীদের জন্য সুখবর, নিয়মিত হলো আগরতলা–রাণী কমলাপতি ট্রেন

আগরতলা, ২২ মে : ত্রিপুরার রেল যাত্রীদের জন্য বড় সুখবর। সাংসদ বিপ্লব কুমার দেব-এর আবেদনে সাড়া দিয়ে আগরতলা–রাণী…

ByByTaniya Chakraborty May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top