News Flash

  • Home
  • খেলা
  • First dose of corona vaccination in Tripura : ত্রিপুরায় করোনার টিকাকরণে প্রথম ডোজ : ২১৫টি গ্রাম পঞ্চায়েত, ৯টি নগর সংস্থা এবং ২টি ব্লকে ১০০ শতাংশ সম্পন্ন
Image

First dose of corona vaccination in Tripura : ত্রিপুরায় করোনার টিকাকরণে প্রথম ডোজ : ২১৫টি গ্রাম পঞ্চায়েত, ৯টি নগর সংস্থা এবং ২টি ব্লকে ১০০ শতাংশ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য গণ টিকাকরণের আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২১৫টি গ্রাম সম্পুর্ন টিকাকরণ হয়ে গেছে। যেখানে অন্তত টিকার প্রথম ডোজ সকলেই পেয়েছেন। তেমনি, ৯ নগর সংস্থা এবং দুইটি ব্লকে টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ দেওয়া সম্ভব হয়েছে।

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আটটি জেলার মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ৮০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম ডোজের ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে। তেমনি, দক্ষিন ত্রিপুরা জেলায় ৭১টি, সিপাহীজলা জেলায় ২৮টি, গোমতি জেলায় ১৮টি, ধলাই জেলায় ১৫টি এবং পশ্চিম ও ঊনকোটি জেলায় ১টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত ওই তথ্য সংগৃহিত হয়েছে।

এদিকে, নগর সংস্থা এলাকায় সিপাহীজলা জেলায় ৩টি এবং উত্তর ত্রিপুরা, দক্ষিন ত্রিপুরা ও ধলাই জেলায় ২টি করে নগর এলাকায় ১০০ শতাংশ অন্তত প্রথম ডোজ টিকাকরণ সম্পন্ন হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলায় ২টি ব্লকে ১০০ শতাংশ প্রথম ডোজের টিকাকরণ হয়ে গেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top