News Flash

  • Home
  • দেশ
  • Accident at Shantirbazar : শান্তিরবাজারে পথ দুর্ঘটনায় আহত ছয়জন
Image

Accident at Shantirbazar : শান্তিরবাজারে পথ দুর্ঘটনায় আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের জলাইবাড়ির কাকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা আনুমানিক ১২ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির কাকুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাঁদে পড়ে যায় একটি ইকো মারুতি ভ্যান। গাড়িতে থাকা চালক সহ ৬ জন দুর্ঘটনার আহত হয়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোলাইবাড়ী দমকল বাহীনিকে খবর দেন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য যজানান দমকল বাহীনির কর্মীরা। আহতদের মধ্যে ৫ জন কে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করা হয় ।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎক একজনকে শান্তির বাজার জেলা হাসাপাতালে ও অপরজনকে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করেন। গুরতর আহতরা হলো দেবাশিষ দে ও স্মৃতি বসু। আহতদের চিকিৎসা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন পাটোয়ারী। চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জনগণের তরফ থেকে জানানো হয়েছে। শান্তির বাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top