News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের বেঁচে থাকা অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, কেরল সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Image

মানুষের বেঁচে থাকা অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, কেরল সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি,  ২০ জুলাই (হি.স.) : সুপ্রিম ভর্ৎসনার মুখে কেরল সরকার ।কেরলের পিনারাই বিজয়নের সরকার ঈদে করোনা বিধিনিষেধের উপর ছাড় দেওয়ায় সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, এই সিদ্ধান্ত খুবই উদ্বেগের। এভাবে মানুষের বেঁচে থাকা অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।


করোনা আবহেও ঈদে বিধিনিষেধের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল কেরল সরকার। তবে এই সিদ্ধান্তের জন্য এবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল পিনারাই বিজয়নের সরকারকে। মঙ্গলবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান ও বিচারপতি বিআর গাবাইয়ের ডিভিশন বেঞ্চ কেরল সরকারকে বলে, ‘এমন সময়ে এই ধরনের সিদ্ধান্ত (লকডাউন শিথিল) রাজ্যের পক্ষে উদ্বেগজনক। চাপ দিয়ে কোনও ঘোষণা করে তা আরোপ করা উচিত নয়। মানুষের জীবন সব থেকে দামী। বেঁচে থাকার অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়। যদি এই বিধিনিষেধে ছাড়ের ফলে কোনও খারাপ ঘটনা ঘটে, যদি সাধারণ মানুষ আমাদের কাছে সেই ঘটনা তুলে ধরেন, তা হলে ব্যবস্থা নেওয়া হবে।’


এই প্রসঙ্গে কাঁওয়ার যাত্রা বন্ধের পক্ষে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিচারপতিরা। তাঁদের যুক্তি করোনা আবহে ধর্মীয় অনুষ্ঠান হলে তাতে মানুষের ক্ষতি হলে তা ধর্ম পালন হতে পারে না। উল্লেখ্য, এর আগে রথযাত্রাও সীমীত পরিসরে হয়েছিল সুপ্রিম বিধিনিষেধকে মাথায় রেখে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কাঁওয়ার যাত্রা বন্ধ করতে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকেও। করোনা আবহে উচ্চ আদালতের নির্দেশে চার ধাম যাত্রাও বন্ধ করতে বাধ্য হয়েছে উত্তরাখণ্ড সরকারও।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top