News Flash

  • Home
  • Uncategorized
  • Eid festival in Corona : করোনা আবহে এবছর ঈদ উৎসব নিয়ে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা নেই
Image

Eid festival in Corona : করোনা আবহে এবছর ঈদ উৎসব নিয়ে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। রাত পোহালেই সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদ। করোনা আবহে এবছর ঈদ উৎসব নিয়ে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা নেই সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের লোকদের মধ্যে। করোণা বিধি মেনেই এবছর ঈদ উৎসব পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ।

এই ঈদ বছরে দুইবার হয়ে থাকে। একটি রমজানের ও অন‍্যটি কোরবানির ঈদ বলে খ‍্যাত। কোরবানির ঈদে পোশাক- পরিচছদ কেনাকাটার তেমন কোনো আগ্রহ বা ব্যস্ততা থাকে না। শুধু ইসলামিক ইতিহাসের প্রেক্ষাপটে আল্লাহকে – খুশি করার জন্য যার যার মতে কোরবানি করার জন্য পশু ক্রয়ের আকাঙ্ক্ষায় ব‍্যস্ত থাকেন সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীরা। কিন্তু এ বছরের কোরবানি ঈদ উৎসব একটু ব‍্যতিক্রম। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জাতীয় উৎসব হলেও এবছর করোনা নামক মহামারির জন্য উৎসব তেমন আনন্দ মুখর নয়।

উদয়পুর জামে মসজিদের ইমাম জয়লাভ আমিদ সামিন জানান রাজ‍্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার কারনে মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে । মানুষ ঈদ উৎসবে মেতে উঠবে না। করোনা প্রতিরোধ গড়ে তুলতেই সকলে সতর্ক থাকবেন। উদয়পুরের জগন্নাথ দিঘির দক্ষিণ পাড়ের টাউন জামে মসজিদের ইমাম জয়লাল হামিদ সামিম জানান বুধবার সকাল ৬-৩০ মিনিট এবং সকাল ৭-৩০ মিনিট নাগাদ দুই বার জামে মসজিদে নামাজ পাঠ হবে। তবে এইবার নামাজ পাঠে প্রত‍্যেককে মাস্ক পড়ে আসতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে বলে জানান।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top