News Flash

  • Home
  • Uncategorized
  • Dr. Ila Lodh passed away : স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ইলা লোধের জীবনাবসান
Image

Dr. Ila Lodh passed away : স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ইলা লোধের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ইলা লোধ প্রয়াত হয়েছেন৷ সোমবার কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর৷ তিনি হৃদরোগে আক্রন্ত হয়েছিলেন৷ তদীর্ঘ লড়াই সংগ্রাাম করে তিনি খ্যাতির চূড়ায় পৌঁছে ছিলেন৷ তাঁর প্রয়াণে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বিভিন্ন ব্যক্তিরা অভিমত ব্যক্ত করেছেন৷
ডাঃ ইলা লোধের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ডাঃ ইলা লোধের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক এক শোক বার্তায় বলেছেন, ডাঃ ইলা লোধ চিকিৎসা জগতে গর্ব৷ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন৷ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি৷


এদিকে, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এক শোক বার্তায় বলেন, তিনি গভীর ভাবে শোকাহত৷ প্রয়াতার আত্মার শান্তি কামনা করেছেন সুদীপবাবু৷
এদিকে, সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে এক প্রেস বিবৃতিতে ডাঃ ইলা লোধের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ অন্যদিকে, বিরোধী দলনেতা মানিক সরকার এক বিবৃতিতে ডাঃ ইলা লোধের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ডাঃ ইলা লোধ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন৷ কিন্তু, দৃঢ় মানসিকতা নিয়ে রোগের বিরুদ্ধে লড়ছিলেন৷ কাজে ফিরে এসেছিলেন৷ রোগীদের সাথে আবার মিশে গিয়েছিলেন৷ তাই এই বেদনাদায়ক সংবাদ আকস্মিক৷ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতিছ৷ পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি৷


ত্রিপুরার স্বনামধন্য স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সুখ্যাতি ও স্বীকৃতি অর্জন করেছিলেন৷ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাইরেকটার হিসেবে কর্মক্ষেত্রেও প্রশাসনিক দক্ষতার নিদর্শন রেখে গেছেন৷ ভাবনা ও চিন্তায় মানবিক ও কল্যাণকামী ছিলেন৷ তাঁর অবদান ত্রিপুরার স্মরণে থাকবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top