News Flash

Image

ফল ব্যবসায়ী আক্রান্ত

বিশ্রামগঞ্জ, ১৫ জুলাই : আবারো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সুজন মিয়া নামে এক ফল ব্যবসায়ী। বুধবার রাতে বিশ্রামগঞ্জ ফল দোকান থেকে বাড়ি ফেরার পথে বড়জলা রাস্তার মুখে আক্রান্ত হন তিনি। কালো মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন এক ক্ষুদ্র ফল ব্যবসায়ী। ঘটনা বিশ্রামগঞ্জের রাস্তার মুখ এলাকায়। আক্রান্ত ফল ব্যবসায়ীর নাম সুজন মিয়া।


জানা যায় বুধবার রাতে বিশ্রামগঞ্জ থেকে তিনি বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ জন মিলে তাকে বেধড়ক মারধর করে। আক্রান্তের বাড়ি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে। বড়জলা রাস্তার মুখে হামলার ঘটনাটি ঘটেছে। তাকে আটক করে প্রচন্ড ভাবে মারধোর করে কাল মুখোশধারী দুর্বৃত্তরা। এমনটাই অভিযোগ করেন সুজন মিয়া। উনার কাছ থেকে নগদ ৭৬০০০০ টাকা এবং দামি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় দুস্কৃতিকারীরা।

বর্তমানে তিনি ভীষণ ভাবে অসুস্থ। ঘটনার অভিযোগ জানিয়ে বিশ্রামগঞ্জ থানা একটি লিখিত মামলা দায়ের করেন সুজন মিয়া । বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top