News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও ৫ জনের শরীরে মিলল জিকা ভাইরাস, চিন্তায় কেরল সরকার
Image

আরও ৫ জনের শরীরে মিলল জিকা ভাইরাস, চিন্তায় কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১৫ জুলাই (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ে এমনিতেই নাজেহাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল। এর মধ্যে সে রাজ্যে চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। কেরলে আরও ৫ জনের শরীরে মিলল জিকা ভাইরাস, সব মিলিয়ে কেরলে মোট ২৮ জনের শরীরে মিলল জিকা ভাইরাসের উপস্থিতি। বৃহস্পতিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রাজ্যে আরও ৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি মিলেছে-দু’জন আনায়ারার বাসিন্দা ও কুন্নুকুঝি, পট্টম ও ইস্ট ফোর্টে একজন করে সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৮ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি মিলেছে।

জিকা ভাইরাস মশাবাহিত একটি রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। এই রোগে আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই লক্ষণ দেখা দেয়। প্রবল জ্বর, গাঁটে ব্যাথা ছাড়াও, শরীরে র‌্যাশ বের হতে দেখা যায়। এমনকি শরীরের জটিলতা বাড়িয়ে প্রাণঘাতী হয়ে উঠতে পারে জিকা ভাইরাস।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top